শিমুল বাগান (Shimul Bagan)- জয়নাল আবেদীন বাগান
বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের হৃদয়ে অবস্থিত এক অপার সৌন্দর্যের নাম শিমুল বাগান, যা স্থানীয়ভাবে পরিচিত জয়নাল আবেদীন বাগান নামে। এটি সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়নের সীমান্তবর্তী গ্রামে অবস্থিত। প্রতিবছর ফেব্রুয়ারি মাসে যখন শিমুল গাছে রক্তিম ফুল ফোটে, তখন গোটা এলাকা যেন লাল মেখে এক অন্যরকম স্বপ্নপুরীতে রূপ নেয়
শিমুল বাগানের সূচনাঃ
শিমুল বাগান (Shimul Bagan) সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার যাদুকাটা নদীর নিকটবর্তী মানিগাঁও গ্রামে অবস্থিত। প্রায় ১০০ বিঘা জায়গা জুড়ে গড়ে তোলা এই শিমুল বাগানে আছে প্রায় ৩ হাজার শিমুল গাছ। ২০০৩ সালের দিকে স্থানীয় ব্যবসায়ী জয়নাল আবেদীন এই বাগান শুরু করেন। তাঁর নাম অনুসারে এই জায়গার নাম জয়নাল আবেদীন শিমুল বাগান।
বসন্তকালে শিমুল বাগানের দিকে তাকালে গাছের ডালে ডালে লেগে থাকা লাল আগুনের ঝলকানি চোখে এসে লাগে। শিমুল ফুলের রক্ত লাল পাপড়িগুলোর। এই সৌন্দর্য্য এখানে আসা সমস্ত ও মানুষের মনকেই রাঙিয়ে দেয়। দিকে মেঘালয়ের পাহাড় সারির অকৃত্রিম সৌন্দর্য্য অন্য দিকে রূপবতী যাদুকাটা নদী তীরের শিমুল বাগানের লাল ফুলের সমাহার মনে ভাল লাগার শিহরণ ধরিয়ে দেবার জন্য যথেষ্ট। চারপাশে ঝরা ফুলের ওপর হাঁটতে হাঁটতে মনে হবে স্বর্গীয় লালগালিচায় বুঝি আপনি হেঁটে চলেছেন।
শিমুল বাগানে কখন যাবেনঃ
বছরের যে কোন সময়েই শিমুল বাগানে যেতে পারেন। তবে লাল টকটকে শিমুল ফুল দেখতে হলে অবশ্যই ফাল্গুন মাসের শুরুর দিকে যেতে হবে। ফেব্রুয়ারির ১০ থেকে ২৮ তারিখের মধ্যে গেলেই সেখানকার বিস্ময়কর সৌন্দর্য উপভোগ করতে পারবেন সবচেয়ে ভালো ভাবে। আর বর্ষায় গেলে ফুল না থাকলেও সবুজ শিমুল বাগানের দেখা পাবেন। তখন টাঙ্গুয়ার হাওর পানিতে পরিপূর্ণ থাকে। তখন শিমুল বাগানে গেলে টাঙ্গুয়ার হাওর ও ঘুরে দেখতে পারবেন নৌকায় চড়ে।
আশেপাশের অন্যান্য স্থানঃ
শিমুল বাগান ঘুরতে যাওয়া দর্শনার্থীরা সাধারণত সুনামগঞ্জ জেলার আরও কিছু দর্শনীয় স্থান একসাথেই ঘুরে দেখার জন্যে যায়। আপনি চাইলে একদিনে আরও কিছু স্থান ঘুরে দেখতে পারবেন। আপনার হাতে সময় কেমন আছে ও অন্যান্য সুযোগ সুবিধা বিবেচনা করে আপনার ভ্রমণ পরিকল্পনা সাজিয়ে নিতে পারবেন। যেমন একদিনে আশেপাশে ঘুরে দেখার পরিকল্পনা করেন তাহলে এইভাবে পরিকল্পনা করতে পারনে।সুনামগঞ্জ থেকে লাউরের গড় হয়ে যাদুকাটা নদীর সৌন্দর্য দেখে ঐপাড়ে বারিক টিলার চূড়ায় সময় কাটিয়ে সেবান থেকে শিমুল বাগান দেখে টেকেরঘাটের শহীদ সিরাজ লেক (নীলাদ্রি লেক)ঘুরে ফিরে আসতে পারেন। আরও বিস্তারিত জানতে চাইলে নিচের ভ্রমণ স্থান গুলোর বিস্তারিত পড়ে নিতে পারেন।
🔹 যাদুকাটা নদী।
🔹 নীলাদ্রি লেক।
🔹 বারিক্কা টিলা।
🔹 টাংগুয়ার হাওড়।
জয়নাল আবেদীনের শিমুল বাগান শুধু একটি বাগান নয়, এটি এক ব্যতিক্রমী দৃষ্টান্ত। যেখানে এক ব্যক্তির পরিশ্রম আর প্রকৃতিপ্রীতির কারণে আজ হাজারো মানুষ একঝলক রঙিন স্বপ্ন দেখতে আসে। এখানে প্রকৃতি নিজেই যেন শিল্পী, আর শিমুল ফুল তার তুলিতে আঁকা এক অপূর্ব চিত্র।
5,000 tk
2 Days - 3 Nights