Green Haven – Exclusive AC House Boat in Tanguar Haor
টাঙ্গুয়ার হাওর বাংলাদেশের এক অসাধারণ সুন্দর জায়গা, সুনামগঞ্জ জেলায় অবস্থিত। বিশাল এই জলাভূমি শুধু প্রকৃতির নয়, হাজারো পাখি আর মাছের এক জলজ রাজ্য। এখানে ভ্রমণ করতে গেলে সবচেয়ে ভালো অভিজ্ঞতা পাওয়া যায় বিলাসবহুল হাউসবোটে থেকে।
Green Haven – Exclusive AC House Boat ; হলো টাঙ্গুয়ার হাওরের অন্যতম বিলাসবহুল হাউসবোট। এখানে রয়েছে আরামদায়ক নকডোর কেবিন, এবং আধুনিক মানের সব সুযোগ-সুবিধা। Green Haven – Exclusive AC House Boat এর সাথে পরিবেশন করা হয় দেশিও সুস্বাদু খাবার। Green Haven – Exclusive AC House Boat এ ভ্রমণ মানেই প্রকৃতির মাঝে থেকে আরাম, আনন্দ আর সুন্দর কিছু স্মৃতি নিয়ে ফেরা।


টাঙ্গুয়ার হাওর বর্ষা মৌসুমে যেন এক বিস্তীর্ণ নীল জলরাশি। আর শীতকালে হাজারো অতিথি পাখির কলকাকলিতে হয়ে ওঠে এক স্বর্গীয় অভিজ্ঞতা। জলজ উদ্ভিদ, মাছ, জলচর পাখি সব মিলিয়ে এক অনন্য ইকোসিস্টেম। পানির উপর সূর্যোদয়, আকাশে ভেসে যাওয়া মেঘ, হাওরের পাড়ে সবুজের ছায়া, আর রাতের আকাশে হাজারো তারা এই সব মুহূর্তগুলো ছবি নয়, অনুভবের বিষয়।
হাউজবোট অভিজ্ঞতাঃ
নতুন প্রজন্মের পর্যটকদের জন্য তৈরি হয়েছে ভাসমান বিলাসবহুল হাউজবোট। এসি রুম, ছাদে বসার জায়গা, গানের আয়োজন, রাতের খাবারে বারবিকিউ সব মিলিয়ে এক রাজকীয় ভ্রমণ অভিজ্ঞতা। কেউ চাইলে এখানেই কাটিয়ে দিতে পারেন এক-দুই রাত, জলরাশির মাঝে দোল খেতে খেতে।






হাইজবোটে রয়েছে আধুনিক সব সুবিধাঃ
🔹 আমাদের বোটে রয়েছেন টোটাল ১৩টি এসি রুম। ৩টি কাপল রুম, ৬টি ৩জনের রুম, ৪টি ৪জনের রুম।এটাচড ওয়াশরুম,আরামদায়ক স্প্রিং ম্যাট্রেস এবং ৯০ডিগ্রি গ্লাস ডোর এ ফুল ভিউ হাওর। সবগুলোই ডোর লক।
🔹 প্রতিটি রুমের সাথেই পারসোনাল বাড়ান্দা।প্রতিটি বাড়ান্দায় বেতের তৈরী দোলনা এবং রকিং চেয়ার।
🔹 প্রতিটি রুমে পাবেন এলইডি মিরর, হাতে আঁকা পেইন্টিং এবং জামাকাপড় রাখার জন্য শৈল্পিক হ্যাঙ্গার।
🔹 একটি রুম বাথটাব সহ এবং এই রুমেও পারসোনাল বাড়ান্দা,বাড়ান্দায় দোলনা এবং রকিং চেয়ার।
🔹 অবসর সময়ে সবাইকে নিয়ে আড্ডা ও বিনোদনের জন্য রয়েছে লবি।
🔹 সুবিশাল এসি লবি। লবির সবখানে লাইট, ফ্যান এবং চার্জিং সুবিধা পাবেন।
🔹 ছাদে সবুজ কার্পেট বিছানো আছে,এবং বসার ব্যবস্থা। ১টি নান্দনিক লাভ দোলনা,১টি কাঠের দোলনা,গাছ দিয়ে ডিজাইন করা ভিনটেজ ডাইনিং টেবিল এবং কাঠের তৈরী আধুনিক চেয়ার,একাধিক রকিং চেয়ার,একাধিক বিচ চেয়ার।
🔹 সেইফটি ইকুইপমেন্ট হিসেবে সবার জন্য থাকবে লাইফ জ্যাকেট এবং ফায়ার এক্সটিংগুশার।
🔹 বাচ্চাদের খাবার প্রস্তুত এর ব্যবস্থা সহ গরম পানির ব্যবস্থা থাকবে।
🔹 সার্বক্ষনিক বিদ্যুৎ এবং জেনারেটর সুবিধা। প্রতিটি রুমেই রয়েছে সাউন্ড সিস্টেম।
🔹 বাচ্চাদের জন্য রয়েছে কিডস প্লে জোন যেখানে আছে সুইমিংপুল,স্লাইডার এবং ঘোড়া,হাতি।
🔹 ১ জন দক্ষ বোট চালক, ৩-৪ জন কর্মী এবং আপনার সুস্বাদু খাবারের জন্য ১ জন বাবুর্চি রয়েছে।




যেভাবে বুকিং দিবেনঃ
বুকিং অফিসঃ Plot #87, BNS Center (4th floor), Suite No. 507/A,
Sector #07, Uttara, Dhaka-1230, Bangladesh.
বুকিং দিতে কল করুনঃ +88 01873 323 553, +88 01877 825 569.
5,000 tk
2 Days - 3 Nights