Image

টাঙ্গুয়ার হাওর ভ্রমণে প্রয়োজনীয় সতর্কতা ও পরামর্শ

টাঙ্গুয়ার হাওর বাংলাদেশের অন্যতম জনপ্রিয় প্রাকৃতিক পর্যটন স্থান। বর্ষাকালে চারদিকে বিস্তীর্ণ জলরাশি, সবুজ প্রকৃতি এবং দূরে মেঘালয় পাহাড়ের মনোমুগ্ধকর দৃশ্য ভ্রমণকে করে তোলে আরও উপভোগ্য। শীতকালে হাজার হাজার অতিথি পাখির আগমনে হাওরটি নতুন রূপ ধারণ করে, যা প্রকৃতিপ্রেমীদের বিশেষভাবে আকর্ষণ করে।

এক সময় টাঙ্গুয়ার হাওরে রাত্রি যাপন ছিল খুবই কষ্টদায়ক। বতর্মান সময়ে টেলিভিশন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে হাওরের সৌন্দর্য ও সম্ভাবনার কথা ছড়িয়ে পড়ায় হাওর পর্যটনের নতুন দ্বার উন্মোচিত হয়েছে। তরুণ উদ্যোক্তাদের উদ্দেগ্যে তৈরি হচ্ছে সময় উপযোগি আধুনিক সকল সুযোগ-সুবিধা সম্বলিত নতুন নতুন হাউজবোট। বর্তমান সময়ে আমাদের এসি, ননএসি কয়েকটি জনপ্রিয় হাউসবোট রয়েছে। (Best Houseboat in Tanguar Haor) এগুলো হতে পারে আপনার টাঙ্গুয়ার হাওর ভ্রমণে সেরা পছন্দ। আমাদের বোট গুলোতে রয়েছে আধুনিক মানের সব সুযোগ সুবিধা। ডোর লক কেবিন, কেবিনের সাথে হাই কমোড ওয়াসরুম, প্রয়োজনীয় ডিভাইস সমূহের চার্জিং সুবিধা, সার্বক্ষনিক জেনারেটর ব্যবস্থা ও রুম সার্ভিস। সাথে থাকছে একজন অভিজ্ঞ কো অর্ডিনেটর।

তবে টাঙ্গুয়ার হাওর ভ্রমণে যাওয়ার আগে কিছু প্রয়োজনীয় সতর্কতা ও পরামর্শ জেনে রাখা জরুরি। নৌকাভ্রমণের নিরাপত্তা, আবহাওয়ার অবস্থা, প্রয়োজনীয় জিনিসপত্র সঙ্গে রাখা এবং পরিবেশ পরিষ্কার রাখার মতো বিষয়গুলো মেনে চললে আপনার ভ্রমণ হবে নিরাপদ, আরামদায়ক এবং আনন্দময়।

টাঙ্গুয়ার হাওর ভ্রমণের সময় কিছু সতর্কতা এবং পরামর্শঃ

🔹 টাঙ্গুয়ার হাওর আমাদের জাতীয় সম্পদ। এর সৌন্দর্য ও পরিবেশ রক্ষা করা আমাদের সবার দায়িত্ব।
🔹 হাওরের জলাবন ও প্রাকৃতিক পরিবেশের কোনো ক্ষতি করবেন না।
🔹 হাওরে নামার আগে অবশ্যই লাইফ জ্যাকেট পরে নিবেন।
🔹 খরচ কমাতে চাইলে দলবদ্ধভাবে ভ্রমণ করুন।
🔹 বজ্রপাতের সময় বোটের ছাদে উঠবেন না।
🔹 যাদুকাটা নদীতে কখনোই লাইফ জ্যাকেট ছাড়া পানিতে নামবেন না।
🔹 আপনার সন্তানকে সবসময় সাথে সাথে রাখুন। বোটে বা কেবিনে কখনোই একা ছাড়বেন না, বাচ্চা কেবিনে ঘুমালেও সাথে থাকুন।
🔹 সুনামগঞ্জ থেকে ঘাটে আসা-যাওয়ার লোকাল ট্রান্সপোর্ট এর ভাড়া দামাদামি করে নিন।
🔹 ওয়াচ-টাওয়ারে ঘোরার জন্য ছোট নৌকা এবং শিমুল বাগানে ঘোড়ায় চড়তে চাইলে অবশ্যই আগে দামাদামি করে নিবেন।
🔹 লাকমা ছড়া যেতে চাইলে অটো বা বাইক দামাদামি করে ঠিক করে নিন।
🔹 বারিক্কা টিলা উঠতে বাইক না নিয়ে হেটে হেটে চলে যেতে পারেন।
🔹 টেকেরঘাট বা বারিক্কা টিলা থেকে কোন ইন্ডিয়ান পণ্য কেনার আগে ভালো করে যাচাই করে নিন। ইদানিং নকল ইন্ডিয়ান পণ্য অনেক বেশি বিক্রি হচ্ছে।
🔹 বোটের কেবিনের ভেতরে না থাকার সময়ে জানালার গ্লাস সব সময় বন্ধ রাখুন। বারান্দায় কাপড় ছড়িয়ে রাখলে, সেটা খেয়াল রাখুন।
🔹 মাছ, পাখি ও অন্যান্য বন্যপ্রাণী শিকার থেকে বিরত থাকুন।
🔹 উচ্চ শব্দে গান বা সাউন্ড সিস্টেম ব্যবহার করবেন না।
🔹 প্লাস্টিক ও অন্যান্য বর্জ্য হাওরের পানিতে ফেলবেন না।

← New Article
টাঙ্গুয়ার হাওর ভ্রমনের সম্পূর্ণ ট্যুর গাইড – Tanguar Haor Complete Tour Guide

টাঙ্গুয়ার হাওর ভ্রমনের সম্পূর্ণ ট্যুর গাইড – Tanguar Haor Complete Tour Guide