টাঙ্গুয়ার হাওর ভ্রমনের সম্পূর্ণ ট্যুর গাইড – Tanguar Haor Complete Tour Guide
বাংলাদেশের অন্যতম সুন্দর প্রাকৃতিক পর্যটন গন্তব্য টাঙ্গুয়ার হাওর। বর্ষাকালে বিস্তীর্ণ জলরাশি, দূরে মেঘালয় পাহাড়ের দৃশ্য এবং নৌকাভ্রমণের অনন্য অভিজ্ঞতা পর্যটকদের মুগ্ধ করে। শীতকালে আবার হাজারো অতিথি পাখির আগমনে হাওরটি আরও প্রাণবন্ত হয়ে ওঠে।


সুনামগঞ্জ জেলার এই বিশাল জলাভূমি প্রকৃতিপ্রেমী, ফটোগ্রাফার এবং ভ্রমণপিপাসু সবার কাছেই অত্যন্ত জনপ্রিয়। চারপাশের মনোমুগ্ধকর প্রকৃতি, শান্ত পরিবেশ এবং হাউসবোটে ভ্রমণের সুযোগ টাঙ্গুয়ার হাওরকে দেশের অন্যতম আকর্ষণীয় ভ্রমণস্থানে পরিণত করেছে।
টাঙ্গুয়ার হাওরের পরিচয়ঃ
টাঙ্গুয়ার হাওর বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম মিঠাপানির জলাভূমিগুলোর একটি। এটি সুনামগঞ্জ জেলার তাহিরপুর ও ধর্মপাশা উপজেলাজুড়ে বিস্তৃত। প্রায় ১০০ বর্গকিলোমিটার এলাকা জুড়ে ছড়িয়ে থাকা এই হাওরে রয়েছে অসংখ্য বিল, খাল এবং জলাশয়। এখানে ১৪০-এর বেশি প্রজাতির মাছ, ২০০-এর বেশি প্রজাতির পাখি এবং বিভিন্ন জলজ প্রাণীর বসবাস। পরিবেশগত গুরুত্বের কারণে এটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত একটি রামসার সাইট।



টাঙ্গুয়ার হাওরের সৌন্দর্য কেন অনন্য?
🔹 সীমাহীন জলরাশি:- বর্ষার সময় টাঙ্গুয়ার হাওরে গেলে মনে হবে আপনি যেন সমুদ্রের বুকে ভাসছেন। চারপাশে কোনো স্থলভাগ চোখে পড়ে না, শুধু পানি আর আকাশের মেলবন্ধন।
🔹 মেঘালয়ের পাহাড়ের দৃশ্য:- হাওরের একপাশে দেখা যায় ভারতের মেঘালয় রাজ্যের সবুজ পাহাড়। মেঘে ঢাকা পাহাড়ের দৃশ্য টাঙ্গুয়ার হাওরের সৌন্দর্যকে আরও বাড়িয়ে তোলে।
🔹 পরিযায়ী পাখির অভয়ারণ্য:- শীতকালে সাইবেরিয়া, চীন এবং মধ্য এশিয়ার বিভিন্ন অঞ্চল থেকে হাজার হাজার অতিথি পাখি এখানে আসে। পাখিদের কলতানে মুখরিত হয়ে ওঠে পুরো হাওর।






দর্শনীয় স্থানসমূহঃ
🔹 যাদুকাটা নদী – স্বচ্ছ নীলাভ পানি, পাথরের চর এবং মেঘালয় পাহাড়ঘেরা প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিখ্যাত। নৌকাভ্রমণ ও সূর্যাস্ত উপভোগের জন্য এটি অন্যতম সেরা স্থান।
🔹 নীলাদ্রি লেক – স্বচ্ছ নীল পানি ও পাহাড়ঘেরা মনোমুগ্ধকর পরিবেশের কারণে সুনামগঞ্জের অন্যতম জনপ্রিয় পর্যটন আকর্ষণ। এর অপরূপ সৌন্দর্য অনেককে দেশের বাইরের কোনো পর্যটন গন্তব্যের অনুভূতি দেয়।
🔹 শিমুল বাগান – ফাল্গুন মাসে হাজারো লাল শিমুল ফুলে সেজে ওঠা এই বাগান প্রকৃতিপ্রেমী ও ফটোগ্রাফারদের কাছে অত্যন্ত জনপ্রিয়। ফুলে আচ্ছাদিত গাছগুলো এক মনোমুগ্ধকর দৃশ্য তৈরি করে।
🔹 বারিক্কা টিলা – এই উঁচু টিলা থেকে একসঙ্গে দেখা যায় টাঙ্গুয়ার হাওরের বিস্তীর্ণ জলরাশি এবং ভারতের মেঘালয় পাহাড়ের মনোরম দৃশ্য। সূর্যোদয় ও সূর্যাস্ত দেখার জন্য এটি আদর্শ স্থান।
🔹 হিজল করচ বাগান – টাঙ্গুয়ার হাওরের অন্যতম প্রাকৃতিক আকর্ষণ। বর্ষাকালে পানিতে দাঁড়িয়ে থাকা হিজল ও করচ গাছের সারি এক স্বপ্নময় দৃশ্যের সৃষ্টি করে। নৌকাভ্রমণের সময় এই বাগানের সৌন্দর্য দর্শনার্থীদের মুগ্ধ করে এবং প্রকৃতি ফটোগ্রাফির জন্য এটি একটি আদর্শ স্থান।
🔹 লাকমা ছড়া – পাথর, পাহাড়ি ঝরনা এবং সবুজ প্রকৃতির এক অপূর্ব সমন্বয়। প্রকৃতিপ্রেমী ও অ্যাডভেঞ্চারপ্রেমীদের জন্য এটি একটি আকর্ষণীয় গন্তব্য।
🔹 ওয়াচ টাওয়ার – টাঙ্গুয়ার হাওরের অন্যতম আকর্ষণ। পরিষ্কার পানির নিচে মাছের বিচরণ পর্যবেক্ষণ করা যায়, যা দর্শনার্থীদের জন্য এক ভিন্নধর্মী অভিজ্ঞতা।
🔹 টেকেরঘাট – পাহাড়, লেক ও পরিত্যক্ত চুনাপাথরের খনির সমন্বয়ে গড়ে ওঠা এক মনোরম স্থান। এখান থেকে মেঘালয় পাহাড় খুব কাছ থেকে দেখা যায়।
🔹 মেঘালয় সীমান্ত এলাকা – পাহাড়, মেঘ আর সবুজ প্রকৃতির অনন্য সমন্বয় এই এলাকাকে আরও আকর্ষণীয় করে তুলেছে। পরিষ্কার আবহাওয়ায় পাহাড়ের দৃশ্য অসাধারণ লাগে।
টাঙ্গুয়ার হাওর যাওয়ার উপায়ঃ
🔹 ঢাকা থেকে সুনামগঞ্জ
ঢাকার সায়েদাবাদ, ফকিরাপুল, আরামবাগ বাস টার্মিনাল থেকে প্রতিদিন সুনামগঞ্জের উদ্দেশ্যে এসি ও নন-এসি বাস ছেড়ে যায়। যাত্রাপথে সাধারণত ৫–৬ ঘণ্টা সময় লাগে। ঢাকা থেকে সিলেট মহাসড়কে উন্নয়নমূলক কাজ চলমান থাকায় যানজটের কারণে অতিরিক্ত সময় লাগতে পারে। তাই রাত ৮টা থেকে ১০টার মধ্যে ঢাকা থেকে যাত্রা শুরু করাই উত্তম।
🔹 সিলেট থেকে সুনামগঞ্জ
সিলেটের কুমারগাঁও বাসস্ট্যান্ড থেকে লোকাল ও সিটিং বাসে সহজেই সুনামগঞ্জ যাওয়া যায়। সময় লাগে প্রায় ২ ঘণ্টা।
🔹 সুনামগঞ্জ থেকে টাঙ্গুয়ার হাওর
সুনামগঞ্জ শহর থেকে সিএনজি, লেগুনা বা মোটরসাইকেলে সাচনা বাজার, আনোয়ারপুর ঘাটে পৌঁছে হাউসবোটে টাঙ্গুয়ার হাওর ভ্রমণ শুরু করা যায়। ভ্রমণের আগে আপনার বোটের নির্ধারিত ঘাট সম্পর্কে জেনে নেওয়া ভালো।
🔹 নেত্রকোনা থেকে টাঙ্গুয়ার হাওর
নেত্রকোনার কমলাকান্দা বা মধ্যনগর এলাকা থেকেও বর্ষাকালে ট্রলার বা নৌকায় টাঙ্গুয়ার হাওরে যাওয়া যায়। বর্তমানে মধ্যনগর এলাকায়ও হাউসবোট সেবা পাওয়া যায়।
ভ্রমণের আদর্শ সময়ঃ
(জুন – সেপ্টেম্বর): হাওরের পূর্ণ রূপ উপভোগের জন্য সবচেয়ে ভালো সময়।
(নভেম্বর – ফেব্রুয়ারি): পাখি দেখার জন্য আদর্শ মৌসুম।
(ফেব্রুয়ারি – মার্চ): শিমুল বাগান দেখার জন্য সেরা সময়।
কোথায় থাকবেন?
এক সময় টাঙ্গুয়ার হাওরে রাত্রি যাপন ছিল খুবই কষ্টদায়ক। বতর্মান সময়ে টেলিভিশন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে হাওরের সৌন্দর্য ও সম্ভাবনার কথা ছড়িয়ে পড়ায় হাওর পর্যটনের নতুন দ্বার উন্মোচিত হয়েছে। তরুণ উদ্যোক্তাদের উদ্দেগ্যে তৈরি হচ্ছে সময় উপযোগি আধুনিক সকল সুযোগ-সুবিধা সম্বলিত নতুন নতুন হাউজবোট। বর্তমান সময়ে আমাদের এসি, ননএসি কয়েকটি জনপ্রিয় হাউসবোট রয়েছে। (Best Houseboat in Tanguar Haor) এগুলো হতে পারে আপনার টাঙ্গুয়ার হাওর ভ্রমণে সেরা পছন্দ। আমাদের বোট গুলোতে রয়েছে আধুনিক মানের সব সুযোগ সুবিধা। ডোর লক কেবিন, কেবিনের সাথে হাই কমোড ওয়াসরুম, প্রয়োজনীয় ডিভাইস সমূহের চার্জিং সুবিধা, সার্বক্ষনিক জেনারেটর ব্যবস্থা ও রুম সার্ভিস। সাথে থাকছে একজন অভিজ্ঞ কো অর্ডিনেটর।






হাউসবোট ভ্রমণের অভিজ্ঞতাঃ
টাঙ্গুয়ার হাওর ভ্রমণের সবচেয়ে আকর্ষণীয় অংশ হলো হাউসবোট রাতযাপন। রাতের আকাশে অসংখ্য তারা, চারপাশে নীরবতা এবং পানির মৃদু ঢেউ এক অনন্য অভিজ্ঞতা এনে দেয়। অনেক পর্যটক পুরো রাত নৌকায় কাটিয়ে সূর্যোদয় উপভোগ করেন। ভোরবেলার কুয়াশা আর সূর্যের প্রথম আলো হাওরকে অন্যরকম সৌন্দর্যে সাজিয়ে তোলে। টাঙ্গুয়ার হাওরে আধুনিক মানের হাউজবোটে ভ্রমণ করতে চাইলে আরও কিছু প্রিমিয়াম হাউজবোট বিবেচনা করতে পারেনঃ
🔹 দ্যা ক্যানভাস – The Canvas
🔹 গ্রীন হেভেন – Green Haven
🔹 দ্যা ক্যাপ্টেন – The Captain
🔹 কাগজের নৌকা – Kagojer Nouka
🔹 মায়াবতী- Mayaboti
🔹 এমভি শিকাড়া- MB SHIKARA
টাঙ্গুয়ার হাওর ভ্রমণের সময় কিছু সতর্কতা এবং পরামর্শঃ
🔹 টাঙ্গুয়ার হাওর আমাদের জাতীয় সম্পদ। এর সৌন্দর্য ও পরিবেশ রক্ষা করা আমাদের সবার দায়িত্ব।
🔹 হাওরের জলাবন ও প্রাকৃতিক পরিবেশের কোনো ক্ষতি করবেন না।
🔹 হাওরে নামার আগে অবশ্যই লাইফ জ্যাকেট পরে নিবেন।
🔹 খরচ কমাতে চাইলে দলবদ্ধভাবে ভ্রমণ করুন।
🔹 বজ্রপাতের সময় বোটের ছাদে উঠবেন না।
🔹 যাদুকাটা নদীতে কখনোই লাইফ জ্যাকেট ছাড়া পানিতে নামবেন না।
🔹 আপনার সন্তানকে সবসময় সাথে সাথে রাখুন। বোটে বা কেবিনে কখনোই একা ছাড়বেন না, বাচ্চা কেবিনে ঘুমালেও সাথে থাকুন।
🔹 সুনামগঞ্জ থেকে ঘাটে আসা-যাওয়ার লোকাল ট্রান্সপোর্ট এর ভাড়া দামাদামি করে নিন।
🔹 ওয়াচ-টাওয়ারে ঘোরার জন্য ছোট নৌকা এবং শিমুল বাগানে ঘোড়ায় চড়তে চাইলে অবশ্যই আগে দামাদামি করে নিবেন।
🔹 লাকমা ছড়া যেতে চাইলে অটো বা বাইক দামাদামি করে ঠিক করে নিন।
🔹 বারিক্কা টিলা উঠতে বাইক না নিয়ে হেটে হেটে চলে যেতে পারেন।
🔹 টেকেরঘাট বা বারিক্কা টিলা থেকে কোন ইন্ডিয়ান পণ্য কেনার আগে ভালো করে যাচাই করে নিন। ইদানিং নকল ইন্ডিয়ান পণ্য অনেক বেশি বিক্রি হচ্ছে।
🔹 বোটের কেবিনের ভেতরে না থাকার সময়ে জানালার গ্লাস সব সময় বন্ধ রাখুন। বারান্দায় কাপড় ছড়িয়ে রাখলে, সেটা খেয়াল রাখুন।
🔹 মাছ, পাখি ও অন্যান্য বন্যপ্রাণী শিকার থেকে বিরত থাকুন।
🔹 উচ্চ শব্দে গান বা সাউন্ড সিস্টেম ব্যবহার করবেন না।
🔹 প্লাস্টিক ও অন্যান্য বর্জ্য হাওরের পানিতে ফেলবেন না।
5,000 tk
2 Days - 3 Nights