Image

হাওরের সুলতান -৪

টাঙ্গুয়ার হাওর বাংলাদেশের এক অসাধারণ সুন্দর জায়গা, সুনামগঞ্জ জেলায় অবস্থিত। বিশাল এই জলাভূমি শুধু প্রকৃতির নয়, হাজারো পাখি আর মাছের এক জলজ রাজ্য। এখানে ভ্রমণ করতে গেলে সবচেয়ে ভালো অভিজ্ঞতা পাওয়া যায় বিলাসবহুল হাউসবোটে থেকে।

হাওরের সুলতান -৪; হলো টাঙ্গুয়ার হাওরের অন্যতম বিলাসবহুল হাউসবোট। এখানে রয়েছে আরামদায়ক নকডোর কেবিন, এবং আধুনিক মানের সব সুযোগ-সুবিধা। হাওরের সুলতান -৪ সাথে পরিবেশন করা হয় দেশিও সুস্বাদু খাবার। হাওরের সুলতান -৪ এ ভ্রমণ মানেই প্রকৃতির মাঝে থেকে আরাম, আনন্দ আর সুন্দর কিছু স্মৃতি নিয়ে ফেরা।

টাঙ্গুয়ার হাওর বর্ষা মৌসুমে যেন এক বিস্তীর্ণ নীল জলরাশি। আর শীতকালে হাজারো অতিথি পাখির কলকাকলিতে হয়ে ওঠে এক স্বর্গীয় অভিজ্ঞতা। জলজ উদ্ভিদ, মাছ, জলচর পাখি সব মিলিয়ে এক অনন্য ইকোসিস্টেম। পানির উপর সূর্যোদয়, আকাশে ভেসে যাওয়া মেঘ, হাওরের পাড়ে সবুজের ছায়া, আর রাতের আকাশে হাজারো তারা এই সব মুহূর্তগুলো ছবি নয়, অনুভবের বিষয়।

হাউজবোট অভিজ্ঞতাঃ

নতুন প্রজন্মের পর্যটকদের জন্য তৈরি হয়েছে ভাসমান বিলাসবহুল হাউজবোট। এসি রুম, ছাদে বসার জায়গা, গানের আয়োজন, রাতের খাবারে বারবিকিউ সব মিলিয়ে এক রাজকীয় ভ্রমণ অভিজ্ঞতা। কেউ চাইলে এখানেই কাটিয়ে দিতে পারেন এক-দুই রাত, জলরাশির মাঝে দোল খেতে খেতে।

হাইজ বোটে রয়েছে আধুনিক সব সুবিধাঃ

🔹 ওয়েলকাম ড্রিংকস।
🔹 প্রসাধন সামগ্রী।
🔹 মোট ১৩টি কেবিন আছে। ৭টি কেবিন এসি, ৬টি কেবিন নন-এসি। এর মদ্ধে ১২টি কেবিন এটাচ ওয়াশরুম এবং ১টি কেবিন নন-এটাচ ওয়াশরুম।
🔹 কেবিনগুলির সর্বোচ্চ গোপনীয়তা বজায় রাখার জন্য দরজা লক করার সুবিধা রয়েছে৷
🔹 অবসর সময়ে সবাইকে নিয়ে আড্ডা ও বিনোদনের জন্য সামনে লবি এবং সামনে সুন্দর একটি দোলনা।
🔹 রুম এবং লবির সবখানে লাইট, ফ্যান এবং চার্জিং সুবিধা পাবেন।
🔹 বিনোদনের জন্য ম্যাগাজিন, গল্প, উপন্যাস, ব্লুটুথ স্পিকার, লুডু সহ প্লেইং কার্ডের ব্যবস্থা।
🔹 নিরাপত্তা নিশ্চিত করতে পর্যাপ্ত লাইফ জ্যাকেট।
🔹 ছাদে বিশাল বাগান, সবুজ কার্পেট বিছানো পর্যাপ্ত বসার ব্যবস্থা এবং ১টি সুইমিংপুল আছে।
🔹 সার্বক্ষনিক বিদ্যুৎ এবং জেনারেটর সুবিধা।
🔹 শিমুলবাগান এন্ট্রি ফি এবং লাকমাছড়া বাইক বা অটো ভাড়া।
🔹 ১ জন দক্ষ বোট চালক, ৩-৪ জন কর্মী এবং আপনার সুস্বাদু খাবারের জন্য ১ জন বাবুর্চি রয়েছে৷
🔹 ট্রিপ শুরুর আগে-পরে বিশ্রাম নেওয়া এবং ব্যাগপত্র রাখার সুব্যবস্থা।

যেভাবে বুকিং দিবেনঃ

বুকিং অফিসঃ Plot #87, BNS Center (4th floor), Suite No. 507/A,
Sector #07, Uttara, Dhaka-1230, Bangladesh.

বুকিং দিতে কল করুনঃ  +88 01873 323 553+88 01877 825 569.

← New Article
শীতের টাঙ্গুয়ার হাওর

শীতের টাঙ্গুয়ার হাওর

Old Article →
Green Haven – Exclusive AC House Boat in Tanguar Haor 

Green Haven – Exclusive AC House Boat in Tanguar Haor