Image

গল্পতরী – GolpoTori

টাঙ্গুয়ার হাওর বাংলাদেশের এক অসাধারণ সুন্দর জায়গা, সুনামগঞ্জ জেলায় অবস্থিত। বিশাল এই জলাভূমি শুধু প্রকৃতির নয়, হাজারো পাখি আর মাছের এক জলজ রাজ্য। এখানে ভ্রমণ করতে গেলে সবচেয়ে ভালো অভিজ্ঞতা পাওয়া যায় বিলাসবহুল হাউসবোটে থেকে।

গল্পতরী (GolpoTori) হলো টাঙ্গুয়ার হাওরের অন্যতম বিলাসবহুল হাউসবোট। এখানে আছে আরামদায়ক নকডোর কেবিন, ও সব আধুনিক মানের সুযোগ-সুবিধা। গল্পতরীতে (GolpoTori)পরিবেশন করা হয় দেশিও সুস্বাদু খাবার, গল্পতরী (GolpoTori)ভ্রমণ মানেই প্রকৃতির মাঝে থেকে আরাম, আনন্দ আর সুন্দর কিছু স্মৃতি নিয়ে ফেরা।

টাঙ্গুয়ার হাওর বর্ষা মৌসুমে যেন এক বিস্তীর্ণ নীল জলরাশি। আর শীতকালে হাজারো অতিথি পাখির কলকাকলিতে হয়ে ওঠে এক স্বর্গীয় অভিজ্ঞতা। জলজ উদ্ভিদ, মাছ, জলচর পাখি সব মিলিয়ে এক অনন্য ইকোসিস্টেম। পানির উপর সূর্যোদয়, আকাশে ভেসে যাওয়া মেঘ, হাওরের পাড়ে সবুজের ছায়া, আর রাতের আকাশে হাজারো তারা এই সব মুহূর্তগুলো ছবি নয়, অনুভবের বিষয়।

হাউজবোট অভিজ্ঞতাঃ

নতুন প্রজন্মের পর্যটকদের জন্য তৈরি হয়েছে ভাসমান বিলাসবহুল হাউজবোট। এসি রুম, ছাদে বসার জায়গা, গানের আয়োজন, রাতের খাবারে বারবিকিউ সব মিলিয়ে এক রাজকীয় ভ্রমণ অভিজ্ঞতা। কেউ চাইলে এখানেই কাটিয়ে দিতে পারেন এক-দুই রাত, জলরাশির মাঝে দোল খেতে খেতে।

গল্পতরী হাইজ বোটে রয়েছে আধুনিক সব সুবিধাঃ

🔹 ৬ টি কেবিন। সবগুলোই ডোর লক।
🔹 নৌকার সামনে একটা সুন্দর দোলনা
🔹 প্রতিটি রুমে পাবেন আয়না, হাতে আঁকা পেইন্টিং এবং জামাকাপড় রাখার জন্য শৈল্পিক হ্যাঙ্গার।
🔹 দুইটি কেবিনে এটাচড বাথরুম (হাই কমোড) এবং একটি কমন বাথরুম (হাই কমোড)।
🔹 অবসর সময়ে সবাইকে নিয়ে আড্ডা ও বিনোদনের জন্য একটি লবি আছে।
🔹 আপনি রুম এবং লবির সবখানে লাইট, ফ্যান এবং চার্জিং সুবিধা পাবেন।
🔹 ছাদে সবুজ কার্পেট বিছানো আছে,এবং বসার ব্যবস্থা।
🔹 নিরাপত্তা নিশ্চিত করতে পর্যাপ্ত লাইফ জ্যাকেট।
🔹 ছাঁদে উঠার জন্য সামনে একটি সিঁড়ি আছে।
🔹 সার্বক্ষনিক বিদ্যুৎ এবং জেনারেটর সুবিধা।
🔹 বোটে মোট তিনটি ওয়াশরুম।
🔹 ১ জন দক্ষ বোট চালক, ৩-৪ জন কর্মী এবং আপনার সুস্বাদু খাবারের জন্য ১ জন বাবুর্চি রয়েছে৷

যেভাবে বুকিং দিবেনঃ

বুকিং অফিসঃ Plot #87, BNS Center (4th floor), Suite No. 507/A,
Sector #07, Uttara, Dhaka-1230, Bangladesh.

বুকিং দিতে কল করুনঃ  +88 01873 323 553+88 01877 825 569.

← New Article
হাওরের সুলতান -২

হাওরের সুলতান -২

Old Article →
The Captain-দ্যা ক্যাপ্টেন

The Captain-দ্যা ক্যাপ্টেন